মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ধাপ SSC পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল পরবর্তীতে উচ্চ শিক্ষায় প্রভাব রাখে। JSC-র ফলাফলের পর ৯ম শ্রেণিতে ভর্তি হতে হয়। আর তখন থেকেই SSC-র যাত্রা শুরু। ৯ম শ্রেণিতে স্কুলভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। ১০ম শ্রেণিতে উর্ত্তীণের পর নির্বাচনী পরীক্ষা পর্যন্ত স্কুল ভিত্তিক পরীক্ষা। তারপর বোর্ড-এর মাধ্যমে ৯ম-১০ম এর পুরো সিলেবাসের ভিত্তিতে পাবলিক পরীক্ষা হিসেবে SSC পরীক্ষা গ্রহণ করা হয়। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক অভীক্ষা (MCQ) পরীক্ষা পদ্ধতির মাধ্যমে SSC পরীক্ষার মূল্যায়ন করা হয়।
পরীক্ষার ভাল ও সন্তোষজনক ফলাফল করতে হলে প্রতিটি বিষয়ে ভাল করতে হবে। স্কুলের নিয়মতান্ত্রিক পড়াশুনার পরও শিক্ষার্থীদের নিজস্ব উদ্যাগে পাঠঅনুশীলনের ব্যবস্থা করতে হয়। বিষয়ভিত্তিক পাঠঅনুশীলনে সবসময় মানসম্মত শিক্ষক কিংবা প্রয়োজনীয় শিক্ষক পাওয়া দুরুহ হয়ে ওঠে। আবার শিক্ষক পেলেও বিষয়ভিত্তিক পাঠঅনুশীলনে অর্থের সংস্থানও বেড়ে যায়। এমন নানাবিধ সমস্যায় পাঠঅনুশীলনে অনেকেই পিছিয়ে পড়ে। যথাযথ পাঠঅনুশীলনেও বিঘ্ন ঘটে।
SSC-র তিনটি বিভাগ- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক। এ তিনটি বিভাগই গুরুত্বপূর্ণ। বিভাগগুলোর উপর ভিত্তি করেই একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎ নির্মাণ করে। তার শিক্ষা পেশাগত জীবন সবই এ তিনটি বিভাগের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়। তাই কোনো বিভাগই দুর্বল বা অবহেলার নয়।
BD Online Academy সারা দেশে একই মানসম্মত পাঠঅনুশীলন ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। প্রযুক্তি নির্ভর হওয়ায় দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সেবা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা।
মানসম্মত শিক্ষা উপকরণে পাঠঅনুশীলনে আমাদের এ আয়োজন। SSC পরীক্ষায় সাফল্যময় ভবিষ্যৎ গড়তে আমরা পাঠ্যবইয়ের পাঠঅনুশীলন সাজিয়েছি। পর্যায়ক্রমিক ও ধারাবাহিক পাঠগ্রহণ এবং আমাদের আয়োজিত প্রস্তুতিমূলক বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক পাঠগ্রহণ আর পরীক্ষাগুলো একজন শিক্ষার্থীকে দেবে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি। অর্থ এবং সময়- দুটোই সাশ্রয় হবে এতে। এভাবে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তোলার চমৎকার সুযোগ পাচ্ছে। সুন্দর ও সাফল্যময় ভবিষ্যৎ গড়ার জন্য যথাযথ পাঠঅনুশীলনে স্বপ্নকে এগিয়ে নিতেই BD Online Academy-র শিক্ষাসেবা কার্যক্রম।
SSC-র শিক্ষা ব্যবস্থা : বিষয়াবলী ও মান বন্টন
উচ্চ শিক্ষাসহ জীবনগড়ার প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি SSC পরীক্ষা। পাবলিক পরীক্ষা হিসেবে রাষ্ট্রীয় নীতিমালায় প্রবর্তীত। SSC-তে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়ভিত্তিক। দেশে প্রতিষ্ঠিত সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহ এ শিক্ষা প্রদান করে থাকে। সরকারের সুনির্দিষ্ট নীতিমালায় এ শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়। ৯ম শ্রেণিতে বছরে দুটি পরীক্ষা নেওয়া হয় স্কুল ভিত্তিতেই। ১০ম শ্রেণিতে উর্ত্তীণের পর নির্বাচনী পরীক্ষা পর্যন্ত স্কুল ভিত্তিক পরীক্ষা। SSC-র জন্য প্রবর্তীত এ শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় নীতিমালায় গৃহিত এবং দেশের সর্বত্র একই ধারায় গড়ে তোলা হয়েছে। পরীক্ষা সৃজনশীল ও নৈর্ব্যক্তিক অভীক্ষায় (MCQ) গ্রহণ করা হয়।
SSC তে শিক্ষা একমুখী নয়-বিভাজিত। SSC পর্যায়ে এসেই অর্থাৎ ৯ম শ্রেণি থেকেই শিক্ষা ৩টি ধারায় বিভাজিত হয়ে আগাতে থাকে। বিভাজিত বিভাগগুলো হলো- বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ। মোট পরীক্ষা ১৪ বিষয়ে ১৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান শাখা
বিজ্ঞান শাখা মূলত তাদের জন্য যারা পরবর্তী জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ শিক্ষা বা গবেষণা করে। পেশাগত জীবনে অংশ নিয়ে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে।
| প্রশ্নভিত্তিকি নম্বর বন্টন- |
| ১. | বাংলা ১ম পত্র : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ২. | বাংলা ২য় পত্র : | রচনামূলক-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ৫০ নম্বর |
| ৩. | ইংরেজি ১ম পত্র : | Reading-50 | Writing-50 | | Total=100 |
| ৪. | ইংরেজি ২য় পত্র : | Grammae-45 | Compisition-55 | | Total=100 |
| ৫. | গণিত : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ৬. | ধর্ম ও নৈতিক শিক্ষা : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ৭. | শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ৮. | তথ্য ও যোগাযোগপ্রযুক্তি : | তত্ত্বীয়-নৈর্ব্যক্তিক অভীক্ষা-২৫ | ব্যবহারিক-২৫ | | মোট= ৫০ নম্বর |
| ৯. | ক্যারিয়ার শিক্ষা : | তত্ত্বীয়- নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | | মোট= ৫০ নম্বর |
| ১০. | পদার্থ বিজ্ঞান : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ১১. | রসায়ন বিজ্ঞান : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ১২. | জীববিজ্ঞান : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ১৩. | উচ্চতর গণিত : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ১৪. | বাংলাদেশ ও বিশ্বপরিচয় : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
ব্যবসায় শিক্ষা শাখা
| বিষয়ভিত্তিকি নম্বর বন্টন- |
| ১. | বাংলা ১ম পত্র : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ২. | বাংলা ২য় পত্র : | রচনামূলক-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ৫০ নম্বর |
| ৩. | ইংরেজি ১ম পত্র : | Reading-50 | Writing-50 | | Total=100 |
| ৪. | ইংরেজি ২য় পত্র : | Grammae-45 | Compisition-55 | | Total=100 |
| ৫. | গণিত : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ৬. | ধর্ম ও নৈতিক শিক্ষা : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ৭. | শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ৮. | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : | তত্ত্বীয়-নৈর্ব্যক্তিক অভীক্ষা-২৫ | ব্যবহারিক-২৫ | | মোট= ৫০ নম্বর |
| ৯. | ক্যারিয়ার শিক্ষা : | তত্ত্বীয়- নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | | মোট= ৫০ নম্বর |
| ১০. | হিসাব বিজ্ঞান : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১১. | ব্যবসায় উদ্যোগ : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১২. | ফিন্যান্স ও ব্যাংকিং: | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১৩. | বিজ্ঞান : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১৪. | কৃষি/গার্হস্থ্য : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
মানবিক শাখা
| বিষয়ভিত্তিকি নম্বর বন্টন- |
| ১. | বাংলা ১ম পত্র : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ২. | বাংলা ২য় পত্র : | রচনামূলক-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ৫০ নম্বর |
| ৩. | ইংরেজি ১ম পত্র : | Reading-50 | Writing-50 | | Total=100 |
| ৪. | ইংরেজি ২য় পত্র : | Grammae-45 | Compisition-55 | | Total=100 |
| ৫. | গণিত : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ৬. | ধর্ম ও নৈতিক শিক্ষা : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ৭. | শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
| ৮. | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : | তত্ত্বীয়-নৈর্ব্যক্তিক অভীক্ষা-২৫ | ব্যবহারিক-২৫ | | মোট= ৫০ নম্বর |
| ৯. | ক্যারিয়ার শিক্ষা : | তত্ত্বীয়- নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | | মোট= ৫০ নম্বর |
| ১০. | বিজ্ঞান : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১১. | বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১২. | পৌরনীতি ও নাগরিকতা : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১৩. | অর্থনীতি : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১৪. | ভূগোল ও পরিবেশ : | সৃজনশীল-৭০ | নৈর্ব্যক্তিক অভীক্ষা-৩০ | | মোট= ১০০ নম্বর |
| ১৫. | কৃষি/গার্হস্থ্য : | তত্ত্বীয়-সৃজন-৫০ | নৈর্ব্যক্তিক-২৫ | ব্যবহারিক-২৫ | মোট= ১০০ নম্বর |
উল্লেখ্য যে, একজন শিক্ষার্থী কৃষিশিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান এর যে কোনো একটি নিতে পারবে। দুটো বিষয়ই একজন শিক্ষার্থী নিতে পারবে না।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি,ভূগোল ও পরিবেশ- এ ৪টি থেকে ৩টি বিষয় নিতে পারবে।
আমাদের আয়োজন
প্রবর্তীত সিলেবাসের আলোকে আমরা শুধু শিক্ষার্থীর পাঠঅনুশীলনের ব্যবস্থা করেছি। ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি বিষয়ে পাঠঅনুশীলন অনেক ব্যয় ও সময় সাপেক্ষ। দেশের সর্বত্র যথাযথ শিক্ষকের অপ্রতুলতাও কোমলমতি শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার একটি কারণ। আমরা সে দিকটি বিবেচনায় রেখেই দেশের যে কোনো প্রান্ত থেকে মানসম্মত পাঠঅনুশীলনের সুযোগ করে দিচ্ছি। প্রযুক্তিগত সুবিধাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া উন্নত বিশ্বের মত আমরাও এগিয়ে যেতে চাই। আমাদের রয়েছে নির্ধারিত সিলেবাসভিত্তিক পাঠঅনুশীলনমূলক আলোচনা। নতুন নতুন সৃজনশীল আর নৈর্ব্যক্তিক অভীক্ষার (MCQ) প্রশ্ন। ঘরে বসেই অনুশীলন আর পরীক্ষা নিয়ে নিজেকে গড়ে তোলার এক চমৎকার আয়োজন আমাদের ব্যবস্থাপনায়
আমাদের থেকে সুবিধাপ্রাপ্তি
নির্ধারিত ফি দিয়ে আমাদের সদস্য হতে হবে। আমাদের সদস্য দুই ধরনের- ষান্মসিক ও বার্ষিক। দেশের যে কোনো প্রান্তের সদস্যরা আমাদের সাইট থেকে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের আলোচনা পড়তে পারবে। পাঠঅনুশীলনে এসব পাঠ খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের এখন থেকে অনলাইনে MCQ এবং ঢাকায় অথবা জেলাভিত্তিক আমাদের কেন্দ্রে এসে সৃজনশীল প্রস্তুতিমূলক পরীক্ষা দিতে পারবে।
কীভাবে অংশ নিবেন?
আমাদের সাথে সব যোগযোগ করবেন সম্মানিত অভিভাবকবৃন্ধ। সন্তানের সুন্দর আগামী গঠনে আমাদের এ অনুশীলন কার্যক্রম। আমাদের সাথে যুক্ত হতে সরাসরি কথা বলুন আমাদের হটলাইন নাম্বার- 01708455075. পছন্দনীয় প্যাকেজ অনুযায়ী বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করুন। বিকাশ নং- 01708455076 নাম্বারে আপনার ফি নিশ্চিত হলেই আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। আমাদের প্যাকেজ ব্যবহারে এই পাসওয়ার্ড সবসময় প্রয়োজন হবে।
বিকাশে পেমেন্ট করার নিয়ম
*247# → 3. Payment → Merchant bKash Account No : (01708455076) → Enter Amount →Enter Reference : (Candidates Mobile No.) → Enter Counter No: 1 → Your PIN No → Send.
যে প্রশ্নগুলো জানা দরকার